“আপনি যা খাচ্ছেন, তা আসলে আপনার ইনসুলিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে – আজই জেনে নিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা ঘরোয়া উপায়”
বন্ধুরা আমাদের চারপাশে ডায়াবেটিস এখন প্রায় প্রতিটি পরিবারের হয়ে থাকে। বয়স, লিঙ্গ, সামাজিক অবস্থান কোনো কিছুই এই রোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু ডায়াবেটিস নিয়ে ভয় পাবার কিছু নেই, যদি আপনার সঠিক জ্ঞান ও নিয়মিত চর্চা না থাকে। তাহলে বিপদ হতে পারে।
বন্ধুরা অনেকেই ভাবেন যে ডায়াবেটিস হলেই শুধু মিষ্টি খাওয়া বাদ দেয়া। কিন্তু আসলে এটি তার চেয়ে অনেক বেশি বিস্তৃত একটি বিষয়। খাদ্যাভ্যাস থেকে শুরু করে মানসিক চাপ, ঘুম থেকে ব্যায়াম সবকিছুর সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক গভীর থাকে।
আমাদের আজকের আলোচনায় থাকছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের আটটি খাদ্যতালিকাগত নিয়ম, আটটি ব্যায়ামের টিপস, ঔষধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা, মাসিক ও মেনোপজে সতর্কতা, মানসিক চাপ কমানোর পাঁচটি সহজ উপায়, এবং কিছু ভুল ধারণা সম্পর্কে সত্য তথ্য। আসুন জেনে নিই কিভাবে সুস্থ জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখা যায়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।
খাদ্যাভ্যাস: ডায়াবেটিস নিয়ন্ত্রণের ৮টি সোনালি নিয়ম

১. মিষ্টি পানীয় ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন
গরমের দিনে এক গ্লাস ঠাণ্ডা কোলা বা প্যাকেটজাত জুসের তৃষ্ণা সবারেই খেতে ইচ্ছা করে ! কিন্তু এই সুগারি ড্রিংকগুলো আপনার শরীরে প্রবেশ করায় প্রচুর পরিমাণে রিফাইন্ড কার্বোহাইড্রেট ও চিনি। যা ডায়াবেটিসকে আরও প্রকট করে তোলে। তাই সুস্থ থাকতে চাইলে এই পানীয়গুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন। মানে আপনার অনেক গরম লাগলে আপনি খান একটু কম করে খাবেন আমার মতে আমি বলব যে আপনি যেটা আমাদের পানি সেটা খাওয়াই ভালো ঠান্ডা করে।
২. হোল ফুড বা গোটা খাবার খান
প্রক্রিয়াজাত খাবার ডায়াবেটিসের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর বদলে তাজা শাকসবজি, গোটা শস্য, মাছ ও মাংস খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। প্রাকৃতিক ও অপ্রক্রিয়াজাত খাবার রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
৩. স্বাস্থ্যকর তেল ও ফ্যাট বেছে নিন
অলিভ অয়েল হার্টের জন্য ভালো। তবে আমাদের বাঙালি রান্নায় সরিষার তেলও দারুণ উপকারী। স্বাস্থ্যকর ফ্যাট পাওয়া যায় বাদাম, বীজ এবং অ্যাভোকাডোতেও। বিশেষ করে আখরোট, কাজু, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড ও পাম্পকিন সিড খেতে পারেন।
বাড়তি টিপস: ভাজা বাদামের পরিবর্তে কাঁচা বা হালকা ভাজা বাদাম খান। এবং প্রতিদিন এক মুঠো বাদাম আপনার খাদ্যতালিকায় রাখুন।
৪. খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন
স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন বলেই যে বেশি পরিমাণে খাবেন তা নয়। খাবার পর আপনার পেটে ৩০-৪০% স্থান খালি রাখুন। এতে হজম ভালো হয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
৫. সুষম খাদ্য তালিকা তৈরি করুন
আপনার প্রতিদিনের খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল ও পানি—সবকিছুর ভারসাম্য থাকা জরুরি। দিনে তিন বেলা শুধু ফল বা শুধু মাছ-মাংস খেলে কিন্তু তা চলবে না। সব ধরনের পুষ্টি খাবার সমানভাবে গ্রহণ করতে হবে।
৬. কার্বোহাইড্রেট কাউন্টিং জানুন
ডাক্তার হয়তো বললেন ভাত-রুটি কম খান। কিন্তু আপনি যদি বাড়িতে এসে বিস্কুট, কেক, চকলেট খেতে থাকেন, তাহলে তো আসলে কার্বোহাইড্রেটই খাচ্ছেন ভিন্ন রূপে। জানুন কোন খাবারে কত কার্বোহাইড্রেট আছে এবং সেই অনুযায়ী খাদ্য পরিকল্পনা করুন।
৭. প্লেট মেথড অনুসরণ করুন
একটি আদর্শ প্লেটের ৫০% জুড়ে থাকবে নন-স্টার্চি কার্বোহাইড্রেট, যেমন: শাকসবজি, ব্রকলি, বাঁধাকপি ইত্যাদি (আলু নয়)। ২৫% হোল গ্রেইন, যেমন: ডাল, লেগুমস। আর বাকি ২৫% প্রোটিন, যেমন: মাছ, মাংস বা উদ্ভিজ্জ প্রোটিন।
৮. খাবার ও ওষুধের সময় ঠিক রাখুন
অনেক সময় ওষুধ খেয়েও খাবার খেতে দেরি হয়, অথবা খাবার খেয়েও ওষুধ খেতে ভুলে যান। এতে সুগার কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাই খাবার ও ওষুধের মধ্যে সঠিক সময়ের ব্যবধান বজায় রাখুন।
ব্যায়াম: ডায়াবেটিস নিয়ন্ত্রণের আরেক চাবিকাঠি

শুধু খাদ্যাভ্যাস নয়, নিয়মিত ব্যায়ামও ডায়াবেটিস নিয়ন্ত্রণে অপরিহার্য। প্রতিদিন ৩০ মিনিট হাঁটা এবং ১৫ মিনিট ফ্রি-হ্যান্ড বা স্ট্রেচিং ব্যায়াম করলে উপকার পাবেন। সপ্তাহে অন্তত ৫ দিন এই রুটিন মেনে চলার চেষ্টা করুন।
১. ধীরে ধীরে শুরু করুন
হঠাৎ করে তিন ঘণ্টা দৌড়াতে গেলে শরীর থমকে যাবে, মাংসপেশিতে ব্যথা হবে, এবং ক্লান্ত হয়ে পরের দিন আর ব্যায়াম করতেই ইচ্ছা করবে না। তাই ১০ মিনিট হাঁটা দিয়ে শুরু করুন, তারপর আস্তে আস্তে সময় বাড়ান।
২. পছন্দের ব্যায়াম বেছে নিন
শুধু হাঁটতেই হবে এমন কোনো কথা নেই। আপনি সাইক্লিং, সুইমিং, জগিং—যেকোনো অ্যারোবিক ব্যায়াম বেছে নিতে পারেন। যা আপনাকে ভালো লাগে ও যা আপনার পক্ষে করা সম্ভব, সেটাই করুন।
৩. সারাদিন সচল থাকুন
যাদের ডেস্ক জব বা বসে বসে কাজ করতে হয়, তারা প্রতি ৩০-৪০ মিনিট পরপর উঠে একটু হেঁটে আসুন, গলা ও ঘাড় নাড়ান। ছোট ছোট নড়াচড়াও ক্যালোরি বার্ন করে।
৪. লক্ষ্য নির্ধারণ করুন
১০ মিনিট হাঁটা দিয়ে শুরু করে এক সপ্তাহের মধ্যে ২০ মিনিটে উন্নীত করার লক্ষ্য রাখুন। এতে ব্যায়ামে আগ্রহ বজায় থাকে এবং সময়ের সঙ্গে শরীরের সহনশক্তিও বাড়ে।
৫. ফিটনেস ট্র্যাকার ব্যবহার করুন
স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ড ব্যবহার করে দেখুন প্রতিদিন কতটুকু হাঁটছেন, ক্যালোরি কত পোড়াচ্ছেন, হৃৎস্পন্দন কেমন। এটি আপনাকে অনুপ্রাণিত রাখবে।
৬. সময় নির্ধারণ করে ফেলুন
কোনোদিন সকালে, কোনোদিন বিকেলে, কোনোদিন রাতে এভাবে ব্যায়ামের সময় নিয়ম না করলে অভ্যাস গড়ে ওঠে না। একটি নির্দিষ্ট সময় ঠিক করে নিন।
৭. সুগার লেভেল চেক করুন
ব্যায়ামের আগে, সময় ও পরে সুগার চেক করার অভ্যাস করুন। গ্লুকোমিটার দিয়ে বাসায়ই এটি সম্ভব। এতে বুঝতে পারবেন আপনার শরীরে ব্যায়ামের কী প্রভাব পড়ছে।
৮. পর্যাপ্ত পানি পান করুন
ব্যায়ামের সময় শরীর ঘামের মাধ্যমে পানি হারায়। তাই ব্যায়াম শুরুর আগে ও মাঝে মাঝে পানি পান করতে থাকুন। ডিহাইড্রেশন হলে ডায়াবেটিস আরও বেড়ে যেতে পারে।
ওষুধ ও অসুস্থতা ব্যবস্থাপনা

- ইনসুলিন ফ্রিজে সঠিকভাবে সংরক্ষণ করুন।
- নতুন ওষুধ শুরু করলে ডাক্তারের কাছে এর পার্শ্বপ্রতিক্রিয়া ও সময় সম্পর্কে জেনে নিন।
- অসুস্থ হলে সুগার বেড়ে যেতে পারে, তাই অসুস্থ অবস্থায় ডায়াবেটিসের ওষুধ খাবেন কিনা—তা ডাক্তারের পরামর্শে ঠিক করুন।
- খাবার খেতে না পারলে সুগারের ওষুধের ডোজ কমাতে হতে পারে। তাই অসুস্থতায় দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
অ্যালকোহল: ডায়াবেটিসে যা জানা জরুরি

অ্যালকোহল রক্তের শর্করা কমিয়ে দিতে পারে, ফলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আশঙ্কা থাকে। তাই অ্যালকোহল খাওয়ার আগে ডাক্তারের অনুমতি নিন। যদি একান্তই খান তবে—
- খালি পেটে অ্যালকোহল পান করবেন না।
- অ্যালকোহলের ধরন ও পরিমাণ সম্পর্কে সচেতন থাকুন।
- অ্যালকোহলের সঙ্গে ফ্রাইড ফুড বা জাঙ্ক ফুড খাবেন না।
- রাতে ঘুমানোর আগে সুগার চেক করে নিন।
মাসিক ও মেনোপজ: মহিলাদের ডায়াবেটিসে বিশেষ খেয়াল
মাসিকের আগে শরীরে স্ট্রেস বাড়ে, ফলে সুগার ফ্লাকচুয়েশন হয়। তাই এই সময়ে নিয়মিত সুগার টেস্ট করুন এবং একটি চার্ট তৈরি করুন। এতে প্যাটার্ন বুঝতে পারবেন এবং ডাক্তার সেই অনুযায়ী খাদ্য ও ওষুধ পরিকল্পনা করতে পারবেন।
মানসিক চাপ মুক্তির ৫টি উপায়

আজকাল প্রায় সবার জীবনেই স্ট্রেস আছে। আর এই স্ট্রেস ডায়াবেটিসকে আরও অনিয়ন্ত্রিত করে তোলে। পাঁচটি সহজ উপায়ে স্ট্রেস কমাতে পারেন—
১. মেডিটেশন করুন
প্রতিদিন সকালে ৩০-৪০ মিনিট ধ্যান করুন। এটি মন ও শরীর দুটোকেই শান্ত রাখে।
২. গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন
প্রাণায়াম বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন। শ্বাস নেওয়ার সময় ভাবুন শরীরে আলো বা শক্তি প্রবেশ করছে, আর শ্বাস ছাড়ার সময় সব নেতিবাচকতা বেরিয়ে যাচ্ছে।
৩. চেকলিস্ট তৈরি করুন
দিনে কী কী কাজ করবেন তার একটি তালিকা বানান। কাজ শেষে টিক দিন। দেখবেন অনেক কাজ শেষ হয়ে গেছে—এতে আত্মবিশ্বাস বাড়ে ও স্ট্রেস কমে।
৪. ‘না’ বলতে শিখুন
অনেক সময় আমরা কাজ না করেও অন্যের চাপে কাজ করে ফেলি। আপনার কাজের চাপ বুঝে প্রয়োজনে সরাসরি না বলুন। সেটা মানসিক চাপ অনেক কমিয়ে দেয়।
| কিছু ভুল ধারণা ও সত্যি তথ্য | |
| ভুল | সত্যি |
| এই খাবার খেলে ডায়াবেটিস নির্মূল হয়ে যাবে। | ডায়াবেটিস নির্মূল হয় না, এটি নিয়ন্ত্রণে রাখতে হয়। |
| ইনজেকশন বা ওষুধ ডায়াবেটিস সারিয়ে দিতে পারে। | ওষুধ ও ইনজেকশন শুধু সুগার নিয়ন্ত্রণে রাখে, সম্পূর্ণ নির্মূল করে না। |
| শরীরের ওজন কমানোই ডায়াবেটিসের একমাত্র সমাধান। | ওজন কমানো উপকারী, তবে প্রাথমিক অবস্থায় কিছু ক্ষেত্রে রিভার্স (উলটানো) সম্ভব হলেও সবার ক্ষেত্রে তা হয় না। |
তবে কিছু উপকারী উপাদান আছে— কাঁচা হলুদ, চিয়া সিড, মেথি (ফেনুগ্রিক)—এগুলো ডায়াবেটিস কমাতে সাহায্য করে। বিশেষ করে মেথিতে দ্রবণীয় ডায়েটারি ফাইবার থাকে যা ইনসুলিন রেজিস্টেন্স কমায়। তবে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে (প্রতিদিন ৫-১০ গ্রাম)।
উপসংহার
ডায়াবেটিস নিয়ে ভয় নয়, সচেতন হওয়ার সময় এসেছে। খাদ্যাভ্যাস, ব্যায়াম, ওষুধ, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা—এই পাঁচটি বিষয় মাথায় রাখলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব।
মনে রাখবেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী সঙ্গী। একে দমন করতে হলে নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলা ও স্বাস্থ্যকর জীবনযাপন করা জরুরি। কোনো ভুল বিজ্ঞাপন বা অন্ধ প্রচারে পা দেবেন না। সুস্থ থাকুন, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন।
আপনার যদি চুল পড়া সমস্যা থাকে তাহলে এই ব্লক টা পরে নিতে পারেন অনেক সাহায্য হবে?
লেখকের বক্তব্য: গরমের সময় আমি নিজেও বাইরে বের হলে ছাতা ও পানি বোতল সঙ্গে রাখার চেষ্টা করি। বিশেষ করে যখন রোদে বেশি সময় থাকতে হয়, তখন ঘেমে গেলে শরীর দুর্বল হয়ে যায়। তাই আমি সবসময় পানি পান করি এবং হালকা খাবার সঙ্গে রাখি। সবাই এই অভ্যাসটি গড়ে তুলতে পারেন, ডায়াবেটিস থাকুক বা না থাকুক—এটি সবার জন্যই ভালো। আর আমাকে instagram ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ।
সতর্কতামূলক শেষ কথা: এই আর্টিকেলের তথ্য শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে, চিকিৎসা পরামর্শ নয়। কোনো পরিবর্তন আনার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে আলোচনা করুন।
সতর্কতা: আমি চিকিৎসক নই। এই আর্টিকেলটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে লেখা। ডায়াবেটিস একটি জটিল রোগ, তাই কোনো ওষুধ বা চিকিৎসা শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। জরুরি অবস্থায় দ্রুত হাসপাতালে যান।










