Digestion Problem

গ্যাস্টিকের সমস্যার সমাধান বাড়িতে | Digestion Problem Solution in Bangla

User avatar placeholder
Written by Ashan Ali

May 22, 2026

নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এলাম গ্যাস্ট্রিকের সমস্যা (digestion problem) যেটা আপনি সহজে কিছু টিপস দিয়ে ঠিক করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেই কি কি করতে হবে এবং কি খারাপ অভ্যাস বাদ দিতে হবে এবং কি ভালো অভ্যাস করতে হবে সেটা জেনে নেব তাহলে দেরি না করে চলুন জেনে নেই।

আমরা অনেকেই ভাবি সুস্থ থাকার কথা কিন্তু এর জন্য সবচেয়ে জরুরি হলো আমরা প্রতিদিন ভালো খাবার খাচ্ছি। আসল কথা হলো যে আমরা যা খাবার খাচ্ছি সেটা কি আমাদের দেহের জন্য ভালো বা সেটা কি আমাদের দেহের ভেতর সহ্য করতে পারছে।

আমরা মানুষ একই আমাদের দেহ একি কিন্তু দেহের ভিতর অর্গান গুলো ভিন্নরকম তার মানে শক্তিগুলো অন্যরকম কারো হজম শক্তি বেশি কারো কম আমরা যতই পোস্টটি কার খাবার খায় না কেন তা যদি ঠিকমতো হজম না হয় তাহলে সেটা আমাদের শরীরের শক্তি দেওয়ার বদলে বিষের মত কাজ করবে।

তখন শরীরের ভেতরে গ্যাস, অম্বল, ব্লোটিং, কোষ্ঠকাঠিন্য, এমনকি চুল পড়া আর ত্বকের সমস্যার শুরু হয়। আয়ুর্বেদ বলেছেন আমাদের শরীরে ৯০ থেকে ৯৬ শতাংশ বেশি রোগের সমস্যা শুরু হয় আমাদের পেট থেকে। তাহলে চলুন আমরা জেনে নেই আমাদের পাচনতন্ত্র সুস্থ রাখতে কি কি করতে পারি এবং কি কি করতে পারব না

আমরা প্রতিদিন যে পাঁচটি খারাপ অভ্যাস

আমাদের ভেতর আছে সেটা আমরা জেনে নেই যেটা আমাদের digestion problem কমাতে সাহায্য করবে

1. খাওয়া-দাওয়ার পর গোসল করা বা পানি পান করা।

খারাপ অভ্যাস - খাওয়ার পর পানি পান

আমরা অনেকেই কি করে প্রতিদিন অফিস থেকে হোক বা কাজ থেকে বাড়ি এসে আগে খাবার খেয়ে নেই তারপর গোসল করি কিন্তু এটা ভুল। আবার কেউ সকালে নাস্তা করে তারপর গোসল করে অফিসের জন্য তৈরি হয় এটাও খারাপ।

এটা আপনার হজম শক্তিকে দুর্বল করে কারণ খাবার হজমের জন্য শরীরে তাপমাত্রা বেড়ে যায়। আর গোসল করলে তা কমে যায় তাতে খাবার ঠিকমতো পাকে না। আমরা আরো একটা বড় ভুল করি যেটা হল খাওয়ার পর সঙ্গে সঙ্গেই পানি পান করি এতে হজমের গতি স্থির হয় খাবার পচতে শুরু করে আর পুষ্টির বদলে শরীরের টক্সিন তৈরি করে।

কিভাবে ঠিক করবেন: খাবার খাওয়ার পর আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে আপনার যত পানি পান করা ইচ্ছে থাকে তত পানি পান করে নেবেন তারপর খাবার খাওয়ার পর কমপক্ষে 20 থেকে 40 মিনিট পর্যন্ত পানি পান করবেন না।

2. ভুল খাবার কম্বিনেশন করা যেমন ধরুন (দুধ- ফল, দই-খিচুড়ি)

খারাপ অভ্যাস (ভুল কম্বিনেশন) - দুধ ও ফল

আমরা না জেনে অনেকের ভুল জুতিয়ে বানিয়ে ফেলি। যেমন ধরুন দুধের সঙ্গে ফল খাওয়া চায়ের সঙ্গে নমকিন বা ভাজাপোড়া খাওয়া। এগুলো সব ভুল খাবার মানে আপনি খেতে পারবেন আসল কথা হলো আপনার খাবারের জুটিটা ভালো না এগুলো হজম শক্তিকে বিশাল বাধার সৃষ্টি করে বিশেষ করে যারা ইতিমধ্যে গ্যাস এসিডিটি সমস্যায় ভুগছেন তাদের দুধ-ওটস, ম্যাংগো শেখ বা রাতে সালাদ খাওয়া উচিত নয় । সূর্য ডোবার পর ভারি খাবার না খাওয়াই আপনাদের জন্য ভালো।

ঠিক করবেন কিভাবে: আপনার যদি দুধ খেতে ইচ্ছে করে তাহলে দুধটা একা খাবেন তার সঙ্গে কিছু নিবেন না। যদি আপনার ফল খেতে ইচ্ছে করে সেটা আপনি আলাদা সময় খাবেন তার সঙ্গে চা বা দুধ নিবেন না। আপনার যদি চা খেতে ইচ্ছা করে তাহলে আপনি ভারী খাবার খাওয়া র কমপক্ষে এক ঘন্টা পরে খাবেন।

3. বাসি বা ফ্রিজে রাখা পুরনো খাবার

বর্তমান ব্যস্ত জীবনে একসঙ্গে দুই থেকে তিন দিনের রান্না করে আমরা ফ্রিজে সংরক্ষণ করা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আয়ুর্বেদে এই ধরনের বার্ষিক খাবারকে তামসিক বলা হয়েছে। যা শরীরে টক্সিন তৈরি করে খাবার যত তাজা ও গরম হবে তা ততই সহজে হজম হবে আপনার এবং শরীরের পুষ্টি অনেক বেরিয়ে যাবে। ফ্রিজে থাকলে খাবারের পুষ্টিগুণ কমে যায় এটা আপনি মনে রাখবেন।

ঠিক কিভাবে করবেন: আপনি যদি ব্যস্ত জীবনে আছেন এবং আপনার হাতে সময় অনেক কম তাহলে আপনি প্রথমে একদিনের আগে রান্না করা খাবার ফেলে দিবেন। তারপর আপনি যদি হাতে সময় কম থাকে তাহলে সকালে রান্না করে দুপুরে খাবেন, আর দুপুরে রান্না করে রাতে খাবেন, বাইরের বাসি খাবার খাবেন না। এতে আপনার সমস্যা অনেক বেড়ে যাবে।

4. চাপ বা স্ট্রেস নিয়ে খাবার খাওয়া

মনের অবস্থার সাথে পেটের সরাসরি সংযোগ আছে মনের ভয় দু’চিন্তা রাগ আপনার হজম প্রক্রিয়াকে থমকে দেয়। আপনি লক্ষ্য করে দেখবেন যখন কোন দুশ্চিন্তা বা ভয় থাকে তখন পেট খারাপ হয় আবার সকালে পেট পরিষ্কার হলে মনটা কত ভালো থাকে। হজমের জন্য দরকার হলো শান্ত মন। বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার স্ট্রেস, অফিসের পেশার, পরীক্ষার চাপ, সব মিলিয়ে পেটের অবস্থা খারাপের দিকে যাচ্ছে।

ঠিক কিভাবে করবেন: আপনি প্রতিদিন দিনে ১০ থেকে ২০ মিনিট নিজের জন্য সময় বের করে নেবেন তারপর প্রকৃতির কাছাকাছি যাবেন গভীর শ্বাস নিবেন তারপর একটু হাঁটাহাঁটি করবেন শেষমেষ খাওয়ার জন্য সময় যখন হবে তখন আপনি মনটাকে শান্ত করে সঙ্গে কিছু রাখবেন না মোবাইল টিভি বন্ধ করে খেয়ে নেবেন সেটাকে বলে শান্ত করে পেট ভরে খাবার খাওয়া।

5. অনিয়মে খাবার খাওয়ার সময়

সকালে নাস্তা না করা, দুপুরে 3 টায় লাঞ্চ করা, রাত 11 টায় ডিনার করা, এই নিয়ম আমাদের শরীরকে কনফিউজ করে দেয়। শরীরে পাচক রস এনজাইম নির্দিষ্ট সময় তৈরি হয় সময়ের অভাবে খাওয়ার রুটিন না থাকলে পেটে ঠিকমতো পরিপাক রস তৈরি করতে পারে না। ধীরে ধীরে পেট দুর্বল হয় 35 বছর পর হজম শক্তির স্বাভাবিকভাবে কমতে থাকে। তাই আগে যদি সব সহ্য হতো এখন নাও হতে পারে।

ঠিক কিভাবে করবেন: আপনি প্রতিদিন প্রায় একে সময়ে খাবার খাওয়ার চেষ্টা করবেন যেমন ধরুন সকালের নাস্তা তা 8 টা থেকে 9 টায় করবেন আর দুপুরের লাঞ্চটা 1 টা থেকে 2 টাই করবেন আর রাতে ডিনারটা 8টা থেকে 9 টা ভিতরে করার চেষ্টা করবেন।

এতক্ষণ আমি যেগুলো টিপস বললাম আপনার যদি মনটা একটু ভালো হয়েছে তাহলে comment করে দিন‌।

ভালো অভ্যাস ৫টি (যা পাচনতন্ত্র চাঙ্গা করবে)

1. বিভিন্ন শস্য খান, একই রকম নয়

আমরা প্রায় অধিকাংশ মানুষ প্রতিদিন গমের রুটি বা সাদা ভাত খাই। এতে শরীরে বৈচিত্র্য আসে না। হজমশক্তি ভালো রাখতে চাইলে শস্যে বৈচিত্র্য আনতে হবে। কখনো বেসনের চিলা, কখনো মুগ ডালের ডোসা, কখনো জোয়ার, বাজরা বা রাগি রুটি। এতে বিভিন্ন ধরনের ফাইবার ও প্রিবায়োটিকস পাওয়া যায়, যা পেটের ভালো ব্যাকটেরিয়ার খাবার হবে।

টিপস: সপ্তাহে অন্তত ২-৩ দিন ভিন্ন শস্য খাওয়ার চেষ্টা করবেন।

2. প্রোবায়োটিক খাবার খান যেমন (টকদই, দইয়ের পানি)

ভালো অভ্যাস - প্রোবায়োটিক (টকদই ও ঘোল)

আমাদের দুর্বল পেটের অন্যতম প্রধান লক্ষণ হলো প্রোবায়োটিক (ভালো ব্যাকটেরিয়া) এর অভাব। প্রোবায়োটিক আমাদের পেটের জন্য ভালো ব্যাকটেরিয়াকে শক্তিশালী করতে সাহায্য করে, খারাপ ব্যাকটেরিয়াকে দমন করতে সাহায্য করে। দোকানের বোতলজাত প্রোবায়োটিকের বদলে ঘরোয়া খাবারই দারুণ কাজ করে। সকালে খালি পেটে এক কাপ টক দই, এক চিমটি লবণ ও সামান্য চিনি মিশিয়ে খেতে পারেন।

টিপস: আপনি চাইলে বাটারমিল্ক (ঘোল) বানাতে পারেন। এক গ্লাস পানিতে ২ টেবিল চামচ টকদই, সামান্য পুদিনা পাতা ও ভাজা জিরা গুঁড়ো মিশিয়ে নিবেন তারপর এটি একটি দারুণ প্রোবায়োটিক ড্রিংক হবে।

3. গরমের দিনে এক চামচ ঘি রাখুন খাদ্যতালিকায়

ভালো অভ্যাস - দেশি ঘি

আমরা ঘিকে ভয় পাই, কিন্তু গরুর দেশি ঘি হজমের জন্য অত্যন্ত উপকারী। ঘিতে বুটারিক অ্যাসিড থাকে, যা আমাদের পাকস্থলী ও অন্ত্রের আস্তরণ শক্তিশালী করে। যাদের এসিডিটি, গ্যাস, কোষ্ঠকাঠিন্য আছে, তাদের জন্য ঘি উপকারী। এটি পরিপাকে সাহায্য করে, খাবার থেকে পুষ্টি শোষণ বাড়ায় এবং মল নরম রাখে। প্রতিদিন ২-৪ চামচ ঘি রুটি, ভাত বা সবজিতে দিতে পারেন। এতে করে অনেক ভালো হবে।

4. গভীর ঘুম (৬-৮ ঘণ্টা) যেন অলিখিত নিয়ম

আমরা ঘুমের গুরুত্ব বুঝি না। ঘুমের সময় আমাদের পাচনতন্ত্র পূর্ণ উদ্যমে কাজ করে। আপনি যখন গভীর ঘুমোন, তখনই আপনার শরীর মেরামতির কাজ করে। যারা ঘুম কম দেয়, তাদের পেটের সমস্যা থাকাটাই স্বাভাবিক। ভালো হজমের জন্য রাতে ৬-৮ ঘণ্টার গভীর ঘুম দরকারী। বিশেষ করে বাঁ দিকে ফিরে শোওয়া সবচেয়ে বেশি উপকারী। এতে অ্যাসিড রিফ্লাক্স হয় না, হজম সহজ হয়।

টিপস: ঘুমানোর কমপক্ষে ২ ঘণ্টা আগে খাবার শেষ করে দিন। আর ভরা পেটে কখনই শোবেন না।

যোগের ২টি সহজ উপায়: ভাজরাসন ও সূর্য ভেদী

ভাজরাসন বা যোগের ছবি

খাওয়ার পর সবচেয়ে উপকারী একটি আসন হলো ভাজরাসন। এটি একমাত্র আসন যা খাওয়ার পরেও করা যায়। ভাজরাসনে বসলে পেটের রক্তসঞ্চালন বাড়ে, হজমশক্তি বেড়ে যায়। খাওয়ার পর ৫-১০ মিনিট ভাজরাসনে বসলে উপকার পাবেন।

আরেকটি চমৎকার কৌশল হলো খাওয়ার আগে একটু আদার টুকরোতে সামান্য সেন্ধা লবণ মেখে চিবিয়ে খাওয়া। এতে পাচক রস সক্রিয় হয়। এছাড়া ডান নাক দিয়ে শ্বাস নেওয়ার প্রাণায়াম (সূর্য ভেদী) হজমশক্তি বাড়ায়। আর খাওয়ার শেষে এক চামচ মিশ্রি বা গুড়ের সঙ্গে সৌফ চিবিয়ে খান, এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

উপসংহার: আপনার পেট ভালো রাখাই সুস্থ থাকার মূলমন্ত্র

তাহলে দেখুন, সুস্থ থাকার জন্য শুধু দামি খাবার বা জটিল ডায়েটের দরকার নেই। দরকার কিছু ভুল অভ্যাস বাদ দেওয়া এবং কিছু সহজ অভ্যাস মেনে চলা। খাওয়ার ঠিক পরে গোসল আর পানি পান বন্ধ করুন। ভুল খাবার জুটি এড়িয়ে চলুন। বাসি খাবার না খেয়ে তাজা ও গরম খাবার খাবেন। স্ট্রেস মুক্ত হয়ে সময়মতো খান। আর হজম বাড়াতে প্রোবায়োটিক, ঘি, গভীর ঘুম আর যোগের ছোঁয়া দিন দৈনন্দিন জীবনে।

আপনার পেট যত ভালো থাকবে, আপনার ত্বকে তত উজ্জ্বলতা আসবে, চুল হবে মজবুত, শরীর থাকবে এনার্জিতে ভরপুর আর মন থাকবে শান্ত।

লেখকের বক্তব্য

আমিও আগে অফিস থেকে ফিরে ভাজা-পোড়া মুখে দিয়ে চা খেতাম, আর রাতে গরম ভাতের পরেই ঠান্ডা পানি পান করতাম । পেট ফুলে যেত, গ্যাসের সমস্যা হতো। পরে এই সহজ অভ্যাসগুলো নিজের জীবনে আনতেই এখন স্বস্তি পেয়েছি। এখন খাওয়ার আগে পানি পান করি, খাবার ভালো করে চিবোই, আর রাতে বাঁ কাতে ঘুমাই। আপনিও চেষ্টা করে দেখবেন, আপনি এক সপ্তাহ করে দেখুন তার পর তফাত বুঝতে পারবেন। আমার ব্লকটা যদি আপনাদের অনেক উপকার হয় তাহলে একটা সত্য করে কমেন্ট লিখে দিবেন ধন্যবাদ।

আমাকে ফলো করে পাসে থাকুন: instagram

Disclaimer: আমি চিকিৎসক নই। এই লেখাটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে তৈরি। কোনো জরুরি শারীরিক সমস্যা হলে দয়া করে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।”

FAQ in Digestion Problem Solution in Bangla

প্রশ্ন ১: খাওয়ার পর কতক্ষণ ভাজরাসন করতে হবে?
উত্তর: খাওয়ার পর ৫ থেকে ১০ মিনিট ভাজরাসনে বসলে হজমশক্তি বাড়ে। এটি একমাত্র যোগাসন যা ভরা পেটেও করা যায়।

প্রশ্ন ২: প্রতিদিন কতটুকু ঘি খাওয়া নিরাপদ?
উত্তর: একজন সুস্থ মানুষের জন্য দিনে ২ থেকে ৪ চামচ (প্রায় ২০-৩০ গ্রাম) দেশি গরুর ঘি যথেষ্ট। যাদের হজমের সমস্যা বেশি, তারা একটু কমিয়ে শুরু করতে পারেন।

প্রশ্ন ৩: খাওয়ার পর ঠাণ্ডা পানি কেন খাওয়া উচিত নয়?
উত্তর: খাওয়ার পর ঠাণ্ডা পানি পেটের তাপমাত্রা কমিয়ে দেয়, যার ফলে হজমের এনজাইম ঠিকমতো কাজ করতে পারে না। আয়ুর্বেদে একে বিষের মতো বলা হয়েছে। খাওয়ার অন্তত ৪০ মিনিট পর হালকা গরম পানি পান করা ভালো।

Image placeholder

Lorem ipsum amet elit morbi dolor tortor. Vivamus eget mollis nostra ullam corper. Pharetra torquent auctor felis nibh velit. Natoque tellus semper taciti nostra. Semper pharetra montes habitant congue integer magnis.

Leave a Comment